দৈনিক সংবাদ দিগন্ত

লামায় চাঁদা না পেয়ে নৃশংস হামলা, মৃত্যুশয্যায় ওমর ফারুক

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে চাঁদা না দেওয়ায় এক রাবার ব্যবসায়ীর ছেলে মোঃ ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। আরও পড়ুন, যুদ্ধবিরতিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহতবৃহস্পতিবার (১৬ এপ্রিল) লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার জানায়, মাহফুজ আলম মাসুমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে এই হামলার ঘটনা ঘটে।আরও পড়ুন, শহীদদের আকাঙ্ক্ষা উপেক্ষা করছে সরকার: সাদিক কায়েমপরিবারের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে এ ঘটনায় লামা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

লামায় চাঁদা না পেয়ে নৃশংস হামলা, মৃত্যুশয্যায় ওমর ফারুক