দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের পক্ষ থেকে ঐতিহাসিক সাফল্যের দাবি

মধ্যপ্রাচ্যে ৪০ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর শেষমেষ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরান চুক্তিটিকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে ঘোষণা করেছে। ইসলামাবাদে আগামীকাল যুদ্ধবিরতি নিয়ে বৈঠক বসার কথা রয়েছে।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী ও জাতীয় সংগ্রামের সাহসিকতার কারণে যুক্তরাষ্ট্রকে তাদের ১০ দফা পরিকল্পনা মানতে বাধ্য হতে হয়েছে। এতে ইরান ও মধ্যপ্রাচ্যকে আক্রমণ থেকে রক্ষা করা হয়েছে।আরো পড়ুন , ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালি পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই পক্ষই স্থায়ী শান্তি চায় এবং যুদ্ধবিরতি বিশ্ব শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও ট্রাম্প ও তার প্রশাসন এটিকে বিজয় হিসেবে দাবি করছে, দুই পক্ষের মধ্যে অবিশ্বাসের কারণে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে।সংঘাতের সময় অন্তত ৩,৭৫৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ইরানে ২,০৭৬, লেবাননে ১,৪৯৭, ইরাকে ১০৯ এবং ইসরায়েলে ২৬ জন। মার্কিন সামরিক বাহিনীর অন্তত ১৩ জন সদস্যও প্রাণ হারিয়েছেন।

ইরানের পক্ষ থেকে ঐতিহাসিক সাফল্যের দাবি