বিভিন্ন দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ সমাবেশ
আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।আরো পড়ুন , ট্যাক্স ফ্রি সুবিধা নেবেন না জামায়াতের সংসদ সদস্যরা : শিশির মনিররবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন।