রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। কলাবাগান থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানান, এসআই রাকিবুল হাসান সরকার (৩২) মঙ্গলবার রাত্রিকালীন ডিউটির কথা বলে ব্যারাক থেকে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে বাইরে গিয়ে আবার ব্যারাকে ফেরেন। পরে রাত পৌনে ৮টার দিকে তিনি পুনরায় বের হওয়ার পর থেকে নিখোঁজ।আরও পড়ুন, রাজধানীর আমুলিয়ায় কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসতিনি আরও জানান, এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি সারা দেশের সব থানায় জানানো হয়েছে। পরিবারের সদস্যরাও তার অবস্থান সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি স্বাভাবিক আচরণের ছিলেন এবং কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি।আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসিনিখোঁজ এসআই রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানার নির্ধারিত ব্যারাকে থাকতেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম এ-গুলশান বলেন, এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মোবাইল ফোন বন্ধ থাকায় লোকেশন ট্র্যাক করাও সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ব্যারাক থেকে বের হওয়ার সময় তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।