দৈনিক সংবাদ দিগন্ত

এলডিপি চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলির নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু

জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) অলি আহমদ, বীর বিক্রম। এসময় তিনি দরবার শরীফের শ্রদ্ধেয় পীর সাহেব কেবলা হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ্ (মাঃ জিঃ আঃ)-এর কাছ থেকে দোয়া গ্রহণ করেন।দোয়া গ্রহণ শেষে কর্নেল (অবঃ) অলি আহমদ চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকায় তাঁর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশুসাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এলডিপি মনোনীত প্রার্থী অধ্যাপক ওমর ফারুকসহ দলীয় নেতাকর্মীরা।আরও পড়ুন, মুকসুদপুরে দাঁড়িপাল্লা মার্কায় ভোটের ডাক, গণসংযোগে মুখর জলিরপাড় ইউপিএলডিপি চেয়ারম্যান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর দল নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এলডিপি চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলির নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু