দৈনিক সংবাদ দিগন্ত

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট কনফার্মের জন্য চিঠি ৩ এয়ারলাইন্সকে

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হজযাত্রীদের বিমান টিকিট আগামী সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যে কনফার্ম করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে এই চিঠি পাঠানো হয়।চিঠিতে বলা হয়, ২০২৬ সালের জন্য রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত সৌদি রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। আরো পড়ুন , রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৬৭ মামলা দায়েরজেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।হজ এজেন্সিগুলো মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নিশ্চিত বা কনফার্ম করতে হবে।    সৌদি নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যেতে হবে। একই সঙ্গে একই এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকিট এজেন্সির অনুকূলে ইস্যুর ব্যবস্থা রাখতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ কোনো পর্যায়েই ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট একটি এজেন্সির অনুকূলে ইস্যু করা যাবে না।

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট কনফার্মের জন্য চিঠি ৩ এয়ারলাইন্সকে