দৈনিক সংবাদ দিগন্ত

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত সেবা নিশ্চিতে জোর দিলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সামগ্রী প্রদান।হাসপাতালটিকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় পলাতক নয়ন আটকবুধবার (৮ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে ব্যক্তিগত অর্থায়নে জরুরি ওষুধ বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে চিকিৎসা সেবায় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর হতে দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেন। এমপি মান্নান আরও জানান, হাসপাতালকে ২৪ ঘণ্টার সেবা কেন্দ্রে পরিণত করা, পুরোনো ভবন সংস্কার, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।আরও পড়ুন, শিশু অপহরণের চেস্টা কালে যুবক আটকএ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত সেবা নিশ্চিতে জোর দিলেন এমপি মান্নান