দৈনিক সংবাদ দিগন্ত

এপ্রিলে সড়ক-রেল-নৌপথে ৫৮৬ দুর্ঘটনা, প্রাণ গেল ৫৬৩ জনের

গেল এপ্রিল মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।বুধবার সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সড়কপথে। শুধু সড়কেই ৫২৭টি দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হন।প্রতিবেদনে আরও বলা হয়, রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট ঘটনার একটি বড় অংশ। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও বাসও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনার সঙ্গে জড়িত।বিভাগভিত্তিক তথ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, যেখানে ১৩৫টি ঘটনায় ১৩৭ জন নিহত হন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।আরও পড়ুন, একাধিক লঘুচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৪১ শতাংশ ঘটনা সংঘর্ষজনিত, প্রায় ২৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া এবং প্রায় ২৮ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা।বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে চলাচল এবং মহাসড়কে অবৈধ যানবাহনের উপস্থিতিই দুর্ঘটনার প্রধান কারণ।সংগঠনটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ দফা সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ চালক তৈরি, রোড সাইন স্থাপন, মহাসড়কে আলোকসজ্জা এবং পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠা।বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো কঠিন হবে।আরও পড়ুন ,জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

এপ্রিলে সড়ক-রেল-নৌপথে ৫৮৬ দুর্ঘটনা, প্রাণ গেল ৫৬৩ জনের