চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের নিতে গিয়ে স্ট্রোক করে এনজিও কর্মীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে।নিহত বখতিয়ার রহমান ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা জানান,আরো পড়ুন , কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহে ছেলে বাবাকে কুপিয়ে হত্যাফুয়েল কার্ডের জন্য ভিড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মরদেহ বর্তমানে নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।