দৈনিক সংবাদ দিগন্ত

সাতকানিয়ায় ভুয়া পরিচয়ে এমপির কাছে চাঁদা চাইতে গিয়ে ধৃত এনএসআই পরিচয়ধারী

সাতকানিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি সংসদ সদস্যের কাছে ‘বিশেষ দরকারে’ চাঁদা দাবি করতে গিয়ে ধরা পড়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ফখরুদ্দিন (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর কাছে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ‘সহযোগিতা’ চাওয়া হয়। তবে সেই সহযোগিতার অঙ্ক ছিল বড় ধরনের, যা নিয়ে সন্দেহ তৈরি হয়।বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে মো. ফখরুদ্দিনকে আটক করে। পরে তাকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন।আরও পড়ুন, সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক ১ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার বিষয় এখন, গোয়েন্দা সেজে ধরা পড়া!” আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধে কেউ ছাড় পাবে না। এ ঘটনায় এলাকায় নতুন করে সতর্কতা জারি হয়েছে—পরিচয় যাচাই না করে কারও কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সাতকানিয়ায় ভুয়া পরিচয়ে এমপির কাছে চাঁদা চাইতে গিয়ে ধৃত এনএসআই পরিচয়ধারী