কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পর্যটননগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে কক্সবাজার শাখায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। সভায় চট্টগ্রাম জোনের প্রধান সৈয়দ মাহবুবুল হক, কক্সবাজার এরিয়া প্রধান রফিকুল হায়দারসহ সব শাখা প্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় কক্সবাজার অঞ্চলে ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, কর্পোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের আর্থিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।আরও পড়ুন, ডিএসই-সিএসইতে সূচক বৃদ্ধি, লেনদেন অব্যাহতপ্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই। এ অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আমাদের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে সিএমএসএমই খাতকে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে চাই। গ্রাহকদের লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ‘ক্যাশলেস উদ্যোগ’ বাস্তবায়ন করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাস্তবায়নে অনলাইন ব্যাংকিং ও প্লানেট অ্যাপের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা ও লেনদেন নিশ্চিত করতে কাজ করছি।তিনি আরও বলেন, ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনই হবে ব্যাংকের আগামী দিনের পথচলার মূলভিত্তি। ঋণ আদায়ে তদারকি বাড়াতে হবে। গ্রাহক বাছাই, ঋণ আবেদন যাচাই-বাছাই এবং ঋণ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।