দৈনিক সংবাদ দিগন্ত

১৫ বছর পর বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবায়

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিকদের পরিচয় তথ্য ও বায়োমেট্রিক তথ্য হালনাগাদ রাখার লক্ষ্যে এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।বর্তমানে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নাগরিকরা চাইলে নির্ধারিত ফি দিয়ে নবায়নের আবেদন করতে পারেন। যদিও এটি এখনো বাধ্যতামূলক নয়।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ সময়ের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনসহ নানা কারণে পরিচয় শনাক্তে জটিলতা সৃষ্টি হতে পারে। এসব বিষয় বিবেচনায় এনআইডির তথ্য নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।আরও  পড়ুন, ছয় জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেতবর্তমান বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের জন্য সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে।নবায়নের ক্ষেত্রে সাধারণ আবেদনের জন্য ১০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া বা প্রতিস্থাপনের জন্য আবেদন করলে তুলনামূলক বেশি ফি পরিশোধ করতে হয়।এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়নের বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেছেন, বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে এবং সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

১৫ বছর পর বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবায়