দৈনিক সংবাদ দিগন্ত

গুলশানে গাড়ি ধাক্কার জেরে ডিএমপির এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫

রাজধানীর গুলশান এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের অভিযোগ উঠেছে। গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনা ঘটে। এই ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা গতকাল এ তথ্য দেন। তিনি বলেন, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত পুলিশ কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে জানিয়ে পুলিশ জানায়, তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ বলছে, পুলিশ কর্মকর্তার উপর হামলাকারীরা একটি বার থেকে মদ খেয়ে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সঙ্গে তাদের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি তৈরি হলে তারা এডিসির গাড়ি রোধ করেন। পুলিশ বলেন, গাড়ির সামনে পুলিশের লোগো দেখে তারা উত্তেজিত হয়ে ওঠেন। কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন।আরও পড়ুন, মহাখালীতে কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার, পুলিশ তদন্তেএকপর্যায়ে তারা সেখানে বার থেকে আরো লোকজনকে ফোন করে ডেকে আনেন। এরপর ২০-২২ জন মিলে পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন।এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ‘এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। তার উপর হামলাকারী অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গ্রেপ্তাররা থানায় আছেন।

গুলশানে গাড়ি ধাক্কার জেরে ডিএমপির এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫