দৈনিক সংবাদ দিগন্ত

পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই নেমেছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে  যথাক্রমে ৯৯৮ ও ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।এ দিন ডিএসইতে ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আরো পড়ুন , দেশের গ্যাস সরবরাহ সংকটে বড় বিপর্যয়ের আশঙ্কাযা আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।রবিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির, কমেছে ৩১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৬ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৩ হাজার ৮৭৮ পয়েন্টে।

পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই নেমেছে