দৈনিক সংবাদ দিগন্ত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জে মানুষের ঢল

‎‎কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের  শহীদ মিনারে নেমেছে  মানুষের ঢল।‎শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে শুরু হয়  শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। নিরাপত্তার স্বার্থে পুলিশ অবস্থান নেয় শহীদ মিনার চত্বর এলাকায়। শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে ছিল পুষ্পস্তবক।আরো পড়ুন , ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ ‎ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ।‎‎দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার,কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ভাষা  শহীদদের প্রতি  শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জে  মানুষের ঢল