জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের অবকাঠামো, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে মোট ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়। এটি দীর্ঘমেয়াদী একটি কৌশলগত উন্নয়ন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।আরও পড়ুন , দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে নতুন নিয়ম, প্রার্থীদের জামানত বাড়াতে পারে ইসিপ্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো—পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ।নীতিনির্ধারকদের মতে, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পকে দেশের দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।একনেক বৈঠকে অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা চলছে, যা দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।আরও পড়ুন , ঈদের আগে জমে উঠছে কোরবানির পশুর হাট, ১ কোটি ২৩ লাখ পশুর সরবরাহের প্রস্তুতি