যে বার্তা দিলেন অপু
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করে।শনিবার সন্ধ্যায় ফেসবুকে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত একগুচ্ছ ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা যায় বিয়ের সাজের মতো রূপে, যেখানে শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ এবং সঙ্গে মানানসই গয়না পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ তিনি আরও জানান, তার পরনের শাড়িটি একটি পরিচিত ফ্যাশন ব্র্যান্ড থেকে সংগ্রহ করা।আরও পড়ুন , একদশক পর আবার মৌসুমীপোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার লুকের প্রশংসা করলেও কেউ কেউ ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক বিভিন্ন আলোচনাকে ইঙ্গিত করে মন্তব্য করেন।বাংলা চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা অপু বিশ্বাস অভিনয়ের তুলনায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারণামূলক কাজে বেশি সক্রিয়।নেটিজেনদের মতে, তার এই নতুন পোস্ট আবারও তাকে বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।আরও পড়ুন, হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া