জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন, কেউ যদি এই সেবা থেকে বঞ্চিত হন, তবে সরাসরি আইন মন্ত্রণালয়কে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।আরো পড়ুন , কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে ডাকাতি র্যাবের অভিযানে ২ জন গ্রেপ্তারঅনুষ্ঠানের বিশেষ দিক ছিল, মঞ্চ থেকেই দুইজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করেন আইনমন্ত্রী।এসময় তিনি বস্তিবাসীদের বিভিন্ন আইনগত সমস্যা শোনেন এবং সমাধানের দিকনির্দেশনা দেন।দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতেই প্রতিবছর জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়।এতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আইনি সেবা গ্রহণে আগ্রহ বাড়ে বলে জানায় আয়োজকরা।কড়াইলের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপনের ফলে সাধারণ মানুষ সহজেই আইনি সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।