দৈনিক সংবাদ দিগন্ত

এইচএসসি কেন্দ্র নিয়ে ক্ষোভ, সড়কে নেমে বিক্ষোভ টুঙ্গিপাড়ার শিক্ষার্থীদের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন— [রিপোর্টারের নাম]।এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়কে নেমেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।সোমবার সকালে কলেজের সামনে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও সড়ক অবরোধ করা হয়।শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক বছর ধরে তাদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজে। ওই কেন্দ্রে কিছু শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ এবং কেন্দ্রের দূরত্ব বেশি হওয়ায় তারা সেখানে পরীক্ষা দিতে অনাগ্রহী।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,আরও  পড়ুন , চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প, ঢাকায় মিলবে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা উচিত। তারা পূর্বের কেন্দ্র জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার দাবি জানান।সড়ক অবরোধের ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার যানবাহনসহ শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যান টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং থানার ওসি আইয়ুব আলী। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কলেজে ফিরে যান।বাইট: আল-আমিন হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি), টুঙ্গিপাড়াতিনি বলেন, কেন্দ্র পরিবর্তনের বিষয়টি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।আরও  পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪; আহত অন্তত ৩০

এইচএসসি কেন্দ্র নিয়ে ক্ষোভ, সড়কে নেমে বিক্ষোভ টুঙ্গিপাড়ার শিক্ষার্থীদের