দৈনিক সংবাদ দিগন্ত

স্বস্তির খবর আজ থেকে চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

বন্যা ও টানা বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ সোমবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে ফিরছে প্রায় এক লাখ শিক্ষার্থী। একই সঙ্গে দেশের অন্য সব শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।বন্যার কারণে গত ১৬ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষাও বন্ধ ছিল।পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণায় আজ ২৭ জুলাই থেকে আবারও পরীক্ষা শুরু হচ্ছে।আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, আরও  পড়ুন, অভিযানে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত দুই এসআইজীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ও তাজভিদ দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হচ্ছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটিতে রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডেই পরীক্ষার্থী রয়েছেন ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

স্বস্তির খবর আজ থেকে চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা