ট্রেড ফাইন্যান্সে খেলাপি ঋণের চাপ বাড়ছে
দেশের ব্যাংকিং খাতের ট্রেড ফাইন্যান্সে খেলাপি ঋণের চাপ উদ্বেগজনক হারে বাড়ছে। উল্লেখযোগ্য ট্রেড ফাইন্যান্স এক্সপোজার রয়েছে এমন কয়েকটি ব্যাংকের ট্রেডসংশ্লিষ্ট ঋণ পোর্টফোলিওতে খেলাপি ঋণের হার ৪০ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। আর যেসব ব্যাংকের সামগ্রিক খেলাপি ঋণের হার বেশি, সেখানে ট্রেড ফাইন্যান্সসংক্রান্ত খেলাপি ঋণের হার ৮০ শতাংশেরও বেশি।বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ট্রেড সার্ভিসেস অপারেশনস অব ব্যাংক’ শীর্ষক রিভিউ কর্মশালায় উপস্থাপিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।মিরপুরে বিআইবিএম ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালায় দেশের জ্যেষ্ঠ ব্যাংকার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি,আরও পড়ুন ,ধীরে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, তবে চাপ কাটছে না: এডিবি শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। গবেষণা দলের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রফেসর (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব।তিনি বলেন, ট্রেড ফাইন্যান্সে নন-ফান্ডেড দায় জোরপূর্বক ঋণে রূপান্তরিত হওয়াই খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। বিশেষ করে মূলধনি যন্ত্রপাতি, তুলা, কাঁচামাল, চিনি, সার, জ্বালানি ও স্ক্র্যাপ জাহাজ আমদানিসংক্রান্ত অর্থায়নে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে, যা ব্যাংকের সম্পদের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করছে।গবেষণায় আরও বলা হয়, আইনগতভাবে কার্যকর ক্রয়-বিক্রয় চুক্তি ছাড়া ব্যাক-টু-ব্যাক এলসি ব্যবহারের কারণে রপ্তানি অর্থায়নেও ঝুঁকি বাড়ছে। নিশ্চিত রপ্তানি আদেশের ভিত্তি দুর্বল হলে রপ্তানি আয় সময়মতো আসে না, ফলে ট্রেড ফাইন্যান্সের স্বয়ংক্রিয় পরিশোধযোগ্য বৈশিষ্ট্য নষ্ট হয়ে ঋণ দ্রুত খেলাপিতে পরিণত হয়।