দৈনিক সংবাদ দিগন্ত

উৎসবমুখর আয়োজনে বাসাইলে পহেলা বৈশাখ উদযাপন

টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায়  উপজেলা প্রশাসন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাসাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রায় রঙিন পোশাক, মুখোশ, ফেস্টুন ও লোকজ বাদ্যযন্ত্রের মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরে উপজেলা পরিষদ চত্বরে রশি টানাটানি, পাতিল ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ খেলা এবং মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।আরও পড়ুন, জাদুকাটা নদীতে বজ্রপাতে বারকি শ্রমিকের মৃত্যুবাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐক্যের প্রতীক। তিনি বলেন, নতুন বছর বাসাইলবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরে আজ রাতেই আসছে ৬৮ হাজার টন ডিজেলএছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান, এমদাদ হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব আলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আ. সবুর খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর আয়োজনে বাসাইলে পহেলা বৈশাখ উদযাপন