উষ্টি বাজারে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক
নওগাঁর পত্নীতলা উপজেলার উষ্টি বাজারে দুপুর প্রায় ৩টার দিকে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাজারের সাধারণ ব্যবসায়ী ও সহজ-সরল গ্রাহকদের টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল।আরও পড়ুন, পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩ : আটক ১আজও একই ধরনের প্রতারণার চেষ্টা চালানোর সময় স্থানীয় সচেতন জনগণের তৎপরতায় চক্রের দুই সক্রিয় সদস্য হাতেনাতে ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি মূলত ডিজিটাল লেনদেনের ফাঁদ পেতে বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করত।আরও পড়ুন, লামা সদর ১নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের বার্তা — মাঠে শামশুল হকআটককৃতদের প্রাথমিকভাবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উষ্টি বাজারের মানুষের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রমাণ করে—সচেতনতা ও সামাজিক প্রতিরোধ থাকলে ডিজিটাল অপরাধ দমন করা সম্ভব।