দৈনিক সংবাদ দিগন্ত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো প্রায় ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৭ কোটি টাকা।আরও  পড়ুন, বেপজায় রেকর্ড ৭১৭.৭১ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাবঅন্যদিকে, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স কমেছে প্রায় ৬২ কোটি ৪০ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক শ্রমবাজার, প্রবাসী কর্মসংস্থান এবং বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব রেমিট্যান্স প্রবাহে প্রতিফলিত হতে পারে।দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সের এই ধীরগতি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো প্রায় ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স