দৈনিক সংবাদ দিগন্ত

স্বর্ণের দামে আবারও উল্লম্ফন ভরিতে বেড়েছে ৩ হাজারের বেশি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার প্রেক্ষাপটে এই সমন্বয় করা হয়েছে।বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরো পড়ুন , দেশে জ্বালানি সংকট নেই নতুন দাম ঘোষণা আজকমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হবে।এর আগে গত ২৮ মার্চ দু’দফায় স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় ভালো মানের স্বর্ণের দাম ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছিল।

স্বর্ণের দামে আবারও উল্লম্ফন ভরিতে বেড়েছে ৩ হাজারের বেশি