দেশে হাম পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া শিশুদের মধ্যে ৯ জন হাম উপসর্গে এবং ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল।একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন শিশু।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত দুই মাসে সারাদেশে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে।আরও পড়ুন , পূর্বাচলে প্লট আত্মসাৎ ও অবৈধ সম্পদ মামলায় বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৭ জনের, আর হাম উপসর্গে মারা গেছে ৩৯৮ জন শিশু।চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ না করা, সচেতনতার অভাব এবং রোগ শনাক্তে দেরির কারণে পরিস্থিতি জটিল হচ্ছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।আরও পড়ুন , শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর