দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় ২৫ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। কসবা-আখাউড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার।রোববার (৫ জুলাই) দুপুরে কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক নুরুল আমিন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র পদপ্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া এবং আখাউড়া পৌরসভা মেয়র পদপ্রার্থী বোরহান উদ্দিন খান।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আরও পড়ুন, মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ডআখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, কসবা পশ্চিম শাখা সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিরা সমাজেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।প্রতিবন্ধীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার অন্তরায় হতে পারে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা এবং নিজের আত্মবিশ্বাস থাকলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হওয়া সম্ভব।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কসবায় ২৫ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ