দৈনিক সংবাদ দিগন্ত

শরীয়তপুরে খাল খনন কাজ উদ্বোধন করেন এমপি সফিকুর রহমান কিরণ

শরীয়তপুরে খাল খননের কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পোড়াগাছা এলাকায় ঈশ্বরকাঠী ব্রিজের নিচ দিয়ে পদ্মা খালের অভিমুখী খাল খনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।তিনি শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য হওয়ার পর এই প্রথম খাল খননের কাজ দিয়ে, এই আসনের উন্নয়নের যাত্রা শুরু করেন।আরো পড়ুন , মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক ১এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক মুন্সি ছামছুল আলম দাদন,সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরিফ, সদস্য সচিব বিএম আজিজুল হাকিমসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।এসময় এমপি শফিকুর রহমান কিরণ বলেন, খাল উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

শরীয়তপুরে খাল খনন কাজ উদ্বোধন করেন এমপি সফিকুর রহমান কিরণ