ডিএনসিসির উদ্যোগে মিরপুর প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর মাননীয় প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিরপুরের প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। নগরীর পরিবেশ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ঢাকা শহরের খালগুলো দখল ও দূষণের কারণে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। প্যারিস খাল পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা একটি মডেল তৈরি করতে চাই, যাতে পর্যায়ক্রমে অন্যান্য খালও পুনরুদ্ধার করা যায়। নগরবাসীর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। তিনি আরও বলেন, খাল রক্ষা ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত মনিটরিং করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, নেত্রকোনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারেঅপরদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এ ধরনের উদ্যোগ নগরীর পরিবেশ রক্ষায় অত্যন্ত প্রশংসনীয়। পরিচ্ছন্ন খাল শুধু জলাবদ্ধতা কমাবে না, বরং নগরবাসীর জীবনমানও উন্নত করবে। আমরা সবাই মিলে এই কার্যক্রমকে সফল করতে চাই। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, খালে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। উল্লেখ্য, ডিএনসিসির এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে রাজধানীর খালগুলো পুনরুদ্ধার ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।