এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে, এটি ইমামদের একটি নৈতিক দায়িত্ব বলে মনে করে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুনিরা হক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ফেনী সরকারি কলেজ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উপপরিচালক মো. নাজমুস সাকিব।বক্তারা সম্মেলনে বলেন, আসন্ন গণভোট ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে উদ্বুদ্ধকরণের জন্য ইমামদের আহবান জানান। ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যাগে ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৭৫০ জন ইমাম অংশ নেন।বক্তারা বলেন, ইমামদের মাধ্যমে সহজেই গণভোটের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব।সম্মেলনে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।শেষে জেলা ইমাম সমিতির সভাপতি মো. ইয়াছিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।