দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়: স্বীকারোক্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো সরাসরি হুমকি নয় বলে স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth।দীর্ঘ বিরতির পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম নয়, বরং সেগুলো মূলত আঞ্চলিক মিত্র দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করেএই বক্তব্য White House-এর আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে ইরানকে ‘আসন্ন হুমকি’ হিসেবে তুলে ধরা হচ্ছিল।হেগসেথ জানান, মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ ও মিত্রদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র ঝুঁকি নিচ্ছে এবং ইউরোপীয় দেশগুলোর কাছ থেকেও সক্রিয় আরো পড়ুন ,ফুজাইরাহে ড্রোন ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি শ্রমিকসমর্থন প্রত্যাশা করছে।এদিকে Donald Trump এক পোস্টে যুক্তরাজ্যকে Strait of Hormuz-এর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়ে জোটগত দুর্বলতার সমালোচনা করেন।বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান ও মিত্রদের সঙ্গে সমন্বয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।

ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়: স্বীকারোক্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর