দৈনিক সংবাদ দিগন্ত

‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল রাজধানী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই বিক্ষোভে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।আরও পড়ুন, ৩৬ ডিগ্রিতেই ঢাকায় ৪২-এর গরম! কেন এত অসহনীয় রাজধানী?বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল— ‘আমার বোন খুন হলো কেন?’, ‘অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’। স্থানীয়দের অভিযোগ, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই দেশে নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।আরও পড়ুন, পল্লবীতে উচ্ছেদে বাধা, পুলিশের ওপর হামলায় উত্তেজনাবিক্ষোভকারীদের অনেকেই বলেন, এই ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে না। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন তারা।আরও পড়ুন, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর পশুর হাটে বহুমাত্রিক নিরাপত্তাউল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে শোক, ক্ষোভ এবং বিচারের দাবিতে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল রাজধানী