দৈনিক সংবাদ দিগন্ত

কসবা উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর শাখা উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম এর উপর বর্বরোচিত হামলা এবং হত্যার প্রতিবাদে এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন আয়োজন করা হয়।বুধবার (৮ জুন) বিকেলে এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো: শরীফুল হক'র সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা কসবা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসোসিয়েশনর সাধারন সম্পাদক মো: ছাখীউর রহমান খান, অর্থ সম্পাদক মো: হোসাইন আল ফারুক, ব্যাংকার্স এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো: মনিরুল আলম ভূইয়া, সহ-সভাপতি মাসুদূর রহমান,আরও  পড়ুন, কুসংস্কার নাকি প্রতিশোধ বরিশালে শিয়াল হত্যায় তদন্ত শুরু অর্থ সম্পাদক সাইদূর রহমান মোল্লা, ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সহ-সভাপতি মো: নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মো: ইয়াকুব আলীসহ জেলার বিভিন্ন সরকারী এবং বেসরকারী ব্যাংকের ম্যানেজার এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের হোতা আলী ও তার সহযোগীদের অনতিবিলম্ব দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার বিধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।৭ জুলাই বিকেলে ব্যাংক থেকে বাসায় ফেরার পথে উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠিপেটা করে তাকে রাস্তায় ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কসবা উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার হত্যার প্রতিবাদে মানববন্ধন