দৈনিক সংবাদ দিগন্ত

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবসম্মত নয়: ফয়জুল করিম

সরকার ঘোষিত নতুন বাজেটকে ‘ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে চাপিয়ে দেওয়া উচ্চাভিলাষী বাজেট’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর সারদা হলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করিম বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের বিপরীতে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে, আরও পড়ুন , প্রবাসীদের ‘টাকার মেশিন’ নয়, বীরের মর্যাদা দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতারযা ব্যাংক খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক বোঝা আরও বাড়াবে।তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। খুন, গুম, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।সীমান্তে পুশইন ও উত্তেজনার জন্য সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান ফয়জুল করিম। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় ঢোল-তবলা ও নৃত্য শিক্ষার উদ্যোগ বন্ধ না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবসম্মত নয়: ফয়জুল করিম