যুক্তরাষ্ট্রে কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন মার্ক উইসম্যান
যুক্তরাষ্ট্রে কানাডার নতুন রাষ্ট্রদূত হিসেবে মার্ক উইসম্যান নিয়োগ পেয়েছেন। আগামী ফেব্রুয়ারি ১৫ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। মার্ক উইসম্যান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার এ ঘোষণা দিয়েছেন। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্কের সময়ে এই নিয়োগ বিশেষ ভূমিকা রাখবে।উইসম্যান মুক্ত বাণিজ্য চুক্তি (USMCA) পর্যালোচনা সংক্রান্ত আলোচনায় কানাডার প্রতিনিধিদলের মূল সদস্য হিসেবে কাজ করবেন।প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেছেন, মার্ক উইসম্যান তার বিশাল অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা এবং গভীর প্রতিশ্রুতির মাধ্যমে আমাদের মার্কিন সম্পর্কের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।আরো পড়ুন , ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদরামাউতে সৌদি বিমান হামলা তিনি কানাডিয়ান শ্রমিক, ব্যবসা এবং প্রতিষ্ঠানগুলোর স্বার্থে এগিয়ে আসবেন।উইসম্যানের আগে কির্সটেন হিলম্যান এই পদে ছিলেন, যিনি এই মাসের শুরুতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চুক্তিটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে আলোচনা হয়েছিল এবং এতে ২০২৬ সালে পুনঃআলোচনার সম্ভাবনার ধারা অন্তর্ভুক্ত ছিল।মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে গত একবছরে দেশটির অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরে ব্যপক পরিবর্তন এনেছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাজনীতিবীদ না হয়েও দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে চেষ্টা করে যাচ্ছেন।