গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর আমীর ডা. আনিসুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।আরও পড়ুন, পদ্মার বাসডুবিতে রানা প্লাজার বেঁচে যাওয়া নাসিমার মৃত্যুপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ।আরও পড়ুন, পলাশবাড়ীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধারঈদের আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।