মুরগিসহ ঈদসামগ্রী পেল আখাউড়ার দরিদ্র পরিবারগুলো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১০ পরিবারের মাঝে মুরগিসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে প্রবাসীর সহায়তায় এ সামগ্রী বিতরণ করা হয়। পৌর এলাকার তারাগন গ্রামে নুর নাহার ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াজ্জেম বাড়িতে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. বাহার মিয়া।দোয়ার মাধ্যমে উপহার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।আরো পড়ুন , ট্রেন দুর্ঘটনায় বগুড়ায় যুবকের প্রাণহানিপ্রত্যেক পরিবারকে একটি করে মুরগি, সেমাই, পোলাও চাল, চিনি, দুধ, আটা দেওয়া হয়। উপহার পেয়ে খুশি হন তাহমিনা, মীনাসহ অন্যরা। তারা বলেন, ‘ঈদের জন্য ঘরের আয়োজন যা লাগত, এর বেশির ভাগই পেয়ে গেছি।খরচের চাপ কমে গেল।’উদ্যোক্তা মো. ইয়াছিন জানান, ‘গত কয়েক বছর ধরে পারিবারিক উদ্যোগে এ আয়োজন করা হয়। উপহার যারা পান তাদের খুশি দেখে ভালো লাগে।’