যুক্তরাজ্য বাংলাদেশিদের জন্য ই-ভিসা ব্যবস্থা শুরু করছে ২৫ ফেব্রুয়ারি
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে।আরো পড়ুন , পিলখানা হত্যা মামলা প্রথমবার আসামি হিসেবে যুক্ত হলেন শেখ হাসিনা ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।এসব তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। ইউকেভিআই সেবা পেতে কোনো অর্থ লাগবে না।বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।