দৈনিক সংবাদ দিগন্ত

ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা শুক্রবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য সেবাটি উন্মুক্ত হয়। এর ফলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রবেশ প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।আরো পড়ুন , নির্বাচন কমিশনের শুনানিতে আচমকা উত্তেজনাতিনি নিজ মোবাইল ফোনে অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ করে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরো এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। নতুন বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি। ই-টিকেটিং উদ্বোধন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের বিভিন্ন স্থাপত্য শৈলী ঘুরে দেখেন এবং বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেন।

ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন