দৈনিক সংবাদ দিগন্ত

ই-টিআইএন থাকলেও রিটার্ন না দিলে স্বয়ংক্রিয় নোটিশ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান (আবদুর রহমান খান) জানিয়েছেন, ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা ই-টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেবেন না, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে বিপুলসংখ্যক ই-টিআইএনধারী থাকলেও সবাই নিয়মিত রিটার্ন দাখিল করছেন না। নতুন ব্যবস্থায় ই-টিআইএন ডাটাবেজ এবং ই-রিটার্ন ডাটাবেজ স্বয়ংক্রিয়ভাবে ‘নন-ফাইলার’দের তালিকা তৈরি করবে। এরপর সেই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশ যাবে। তিনি আরও বলেন, নোটিশ পাওয়ার পরও কেউ রিটার্ন জমা না দিলে পরবর্তী ধাপে কর পরিদর্শক সরাসরি গিয়ে আয়-ব্যয়ের হিসাব যাচাই করবেন।আরও পড়ুন, রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি, চাপে অর্থনৈতিক খাতনিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ম্যানুয়াল বাছাই পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এর পরিবর্তে চালু করা হয়েছে ‘রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন’ পদ্ধতি, যেখানে পুরো প্রক্রিয়া সিস্টেমভিত্তিক এবং মানব হস্তক্ষেপমুক্ত। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে প্রথম পর্যায়ে প্রায় ১৫ হাজার করদাতাকে দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করা হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে ৬০ হাজারের বেশি করদাতাকে নিরীক্ষার আওতায় আনা হবে।মূসক ব্যবস্থার উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। জানান, ২০টি মানদণ্ডে ৬০০টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে এবং বৃহৎ করদাতাদের জন্য যৌথ নিরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে, যেখানে আয়কর ও মূসক বিভাগ একসঙ্গে কাজ করবে। খুচরা পর্যায়ে মূসকের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে মূসক নিবন্ধনের সংখ্যা খুবই কম। এ ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে প্রক্রিয়া সহজ করা হবে।আরও পড়ুৃন, রপ্তানিতে টানা পতন, আমদানিতে উল্লম্ফন চাপে বৈদেশিক মুদ্রা বাজারব্যবসায়ীদের জন্য সহজীকরণের উদ্যোগ হিসেবে তিনি জানান, ভবিষ্যতে মাসিক রিটার্নের পরিবর্তে বছরে নির্দিষ্ট পরিমাণ মূসক পরিশোধের ব্যবস্থা চালু হতে পারে। এছাড়া মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে মূসক পরিশোধ করা যাবে। কর ফাঁকি ও মূসক ফাঁকি রোধে কিউআর কোড ও এআর কোড প্রযুক্তি চালুর পরিকল্পনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। প্রথমে তামাকজাত পণ্যে শুরু হলেও পর্যায়ক্রমে পানীয়, সাবান, শ্যাম্পু ও চিপসসহ বিভিন্ন পণ্যে এটি চালু করা হবে।

ই-টিআইএন থাকলেও রিটার্ন না দিলে স্বয়ংক্রিয় নোটিশ