দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে ইয়াবা ও সুইচ গিয়ার চাকুসহ ৪ জন গ্রেফতার, বিভিন্ন মামলায় আরও ৭ জন আটক

গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও সুইচ গিয়ার চাকুসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সড়ক দুর্ঘটনা মামলা, নিয়মিত মামলা, ওয়ারেন্ট এবং প্রসিকিউশন মামলায় আরও ৭ জনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে দুইটি সুইচ গিয়ার চাকু এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি সড়ক দুর্ঘটনা মামলায় ১ জন,আরও  পড়ুন , নওগাঁজুড়ে আতঙ্কের ‘সিরিয়াল কিলার’ গ্রেপ্তার, নারীদের টার্গেট করে চালাতো ভয়ংকর হামলা নিয়মিত মামলায় ২ জন, আদালতের ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং প্রসিকিউশন মামলায় ১ জনকে আটক করা হয়েছে।এভাবে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে ইয়াবা ও সুইচ গিয়ার চাকুসহ ৪ জন গ্রেফতার, বিভিন্ন মামলায় আরও ৭ জন আটক