দৈনিক সংবাদ দিগন্ত

কক্সবাজারে বড় মাদক উদ্ধার, বালিচাপা মিলেছে ২৪ কোটির ইয়াবা–হেরোইন

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।সোমবার (২৬ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।পরে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী প্যারাবনের ভেতরে বালিচাপা অবস্থায় প্লাস্টিক চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।আটকরা হলেন- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।আরো পড়ুন , ইজিবাইক চালককে প্রকাশ্য গলাকেটে হত্যার‌্যাব জানায়, চালানটি সাগরপথে এনে অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা ছিল। তবে অভিযানের মাধ্যমে সেই প্রচেষ্টা ভেস্তে দেওয়া হয়েছে।র‌্যাব-১৫ অধিনায়ক জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ সিন্ডিকেটের পেছনে থাকা অন্য সদস্যদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

কক্সবাজারে বড় মাদক উদ্ধার, বালিচাপা মিলেছে ২৪ কোটির ইয়াবা–হেরোইন