ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনা সংক্রান্ত পরবর্তী দফার বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, পরবর্তী বৈঠকগুলো আগের মতোই ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।আরো পড়ুন , তুরস্কে স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুদেরসহ ৯ জন নিহততিনি আরও বলেন, পুরো আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং যুক্তরাষ্ট্র তাদের এই ভূমিকার প্রশংসা করছে।মুখপাত্রের ভাষায়, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ ও সহযোগিতা আলোচনার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।এছাড়া তিনি জানান, বর্তমানে এই আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কথা উল্লেখ করে লেভিট বলেন, অন্যান্য দেশ সহযোগিতার প্রস্তাব দিলেও পাকিস্তানের মাধ্যমেই যোগাযোগ অব্যাহত রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।