ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একটি সমন্বয় সেল স্থাপন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে টেলিফোনে যোগাযোগ করে অভিযোগ বা তথ্য জানানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন , এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতন অনুমোদন নিশ্চিতবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের পাঁচটি নম্বরে জানাতে পারবেন।সমন্বয় সেলে যোগাযোগের নম্বরগুলো হচ্ছে—০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬।ভোটের পরদিন (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এই সমন্বয় সেল চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।