বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও প্রার্থী ঘোষণা
জিয়ানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইকামাতে দ্বীনের প্রয়োজনে কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিবেদিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।আরও পড়ুন , বান্দরবানের থানচি তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা শিক্ষামন্ত্রীরসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সভাপতি হাফেজ আব্দুন নূর খন্দকার এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব নূর মোহাম্মাদ আবু তাহের।একটি গুরুত্বপূর্ণ ঘোষণা:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ানগর ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম-কে মনোনয়ন দেওয়া হয়েছে।আসুন, জিয়ানগরকে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ হিসেবে গড়তে যোগ্য প্রার্থীকে বিজয়ী করি।