দৈনিক সংবাদ দিগন্ত

কাঁচামরিচে স্বস্তি, কিন্তু মাছ-মাংস-ইলিশে আগুন

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, এখন তা বাজার ও মানভেদে ২৮০ থেকে ৩২০ টাকায় পাওয়া যাচ্ছে।ব্যবসায়ীরা বলছেন, কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। আর সেই কারণেই দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে দাম বেড়েছিল, তবে আমদানি শুরু হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলেছে।শুধু কাঁচামরিচ নয়, লম্বা বেগুনের দামও কমে ৮০ থেকে ১০০ টাকায় নেমেছে। আরও  পড়ুন, বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা, উচ্চমূল্যের শিল্পে রূপান্তরে বিনিয়োগশসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে গোল বেগুনের দাম এখনো প্রায় ১৫০ টাকা কেজি।অন্যদিকে মাছ, মাংস ও ইলিশের বাজারে উচ্চমূল্য বজায় রয়েছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা এবং ব্রয়লার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দামও বেড়ে ২,৫০০ থেকে ৩,২০০ টাকা কেজিতে পৌঁছেছে।ক্রেতারা বলছেন, কয়েক ধরনের সবজির দাম কমলেও বাজারে প্রকৃত স্বস্তি এখনো ফেরেনি। মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সংসারের খরচ কমছে না।

কাঁচামরিচে স্বস্তি, কিন্তু মাছ-মাংস-ইলিশে আগুন