বিক্ষোভকারীদের সতর্ক করলো ইরান পুলিশ শত্রু হিসেবে গণ্য হবেন
চলমান যুদ্ধের মধ্যেই ইরানের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করতে সরাসরি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই উসকানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান পুলিশ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই বিদেশি আহ্বানে সাড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ‘দেশের শত্রু’ হিসেবে গণ্য করা হবে।আরো পড়ুন , ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি ইরানেরগত কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহু ধারাবাহিকভাবে ইরানিদের সরকারবিরোধী বিক্ষোভে নামার প্ররোচনা দিচ্ছেন।বিশেষ করে মঙ্গলবার একদিনেই দুইবার ভিডিও বার্তার মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে বিদ্রোহ করার উসকানি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।এই পরিস্থিতির প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদান। দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা শত্রুদের কথায় প্ররোচিত হয়ে এ মুহূর্তে রাস্তায় নামবে, তাদের সাধারণ বিক্ষোভকারী নয় বরং রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।