দৈনিক সংবাদ দিগন্ত

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ পৌঁছাল ঢাকায়

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবন-এর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। এ সময় উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন শামা ওবায়েদ ইসলাম।আরও পড়ুন, আজও ভিজতে পারে ঢাকা, বজ্রবৃষ্টির পূর্বাভাসনিহত শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের রাজধানী বাগদাদ-এ পাড়ি জমান। সম্প্রতি যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততাজানা গেছে, বাগদাদে বাংলাদেশ দূতাবাস-এর তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানো হয়। ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি রওনা হয়। পরে তুরস্কে দীর্ঘ ট্রানজিট শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সময় দাফন-কাফনের জন্য শ্রাবনের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ পৌঁছাল ঢাকায়