জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু-র পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।এর আগে, গত ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন ইনু।আরো পড়ুন , হোটেল ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া সব বাণিজ্য প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ তার আইনজীবী অভিযোগ করেন, মৌখিক সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়নি।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেন ইনু। এতে কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন।এ ঘটনায় উসকানি ও প্ররোচনাসহ তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের ফলে মামলার বর্তমান কার্যক্রম পূর্বের ধারাতেই চলবে বলে জানা গেছে।