দৈনিক সংবাদ দিগন্ত

ফ্লোরিডায় এক বছরে রেকর্ড মৃত্যুদণ্ড, এবার রিচার্ড নাইটের ফাঁসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের খালাতো ভাইয়ের প্রেমিকা এবং ৪ বছর বয়সী কন্যাশিশুকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ফ্লোরিডার স্টার্কের কাছে ফ্লোরিডা স্টেট প্রিজনে ৪৭ বছর বয়সী রিচার্ড নাইটকে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।আরও পড়ুন, বেইজিং সফরে শেহবাজ শরিফআদালতের নথি অনুযায়ী, ২০০২ সালের জুনে ওডেসিয়া স্টিফেনস এবং তার ৪ বছরের মেয়ে হ্যানেসিয়া মালিংসকে হত্যা করেন রিচার্ড নাইট। ওই ঘটনায় তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরও পড়ুন, অস্বাভাবিক গরমে বিপর্যস্ত ভারতঘটনার বিবরণে জানা যায়, ২০০০ সালে রিচার্ড নাইট তার চাচাতো ভাইয়ের সঙ্গে ফোর্ট লডারডেলের কোরাল স্প্রিংস এলাকায় বসবাস করতেন। সেখানে পারিবারিক বিরোধের জেরে তার চাচাতো ভাইয়ের প্রেমিকা ওডেসিয়া স্টিফেনসের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।ঘটনার দিন চাচাতো ভাই কর্মস্থলে গেলে স্টিফেনস নাইটকে বাসা ছেড়ে দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রথমে স্টিফেনসকে ছুরিকাঘাত করেন এবং পরে ৪ বছরের শিশুকেও হত্যা করেন।আরও পড়ুন, ইরান–যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তেহরানে আসিম মুনিরফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরে সাধারণত তিন ধরনের ওষুধ ব্যবহার করা হয়—প্রথমে অচেতন করার ওষুধ, এরপর পেশি পক্ষাঘাত ঘটানো ওষুধ এবং শেষে হৃদ্‌যন্ত্র বন্ধ করে দেওয়া ওষুধ। জানা গেছে, চলতি বছর ফ্লোরিডায় এটি সপ্তম মৃত্যুদণ্ড কার্যকর। আর ২০২৫ সালে এ অঙ্গরাজ্যে মোট ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।

ফ্লোরিডায় এক বছরে রেকর্ড মৃত্যুদণ্ড, এবার রিচার্ড নাইটের ফাঁসি